প্রথমবারের মতো আয়োজিত থ্রোবল চ্যাম্পিয়নশিপে পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ পুলিশ। রানার আপ হয়েছে গ্লোরিয়াস স্পোর্টিং ক্লাব ঢাকা। আর মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে খেলাঘর সমাজকল্যাণ সংঘ। রানারআপ হয়েছে যাত্রাবাড়ী স্পোর্টিং ক্লাব।
রবিবার কক্সবাজারের লাবনী পয়েন্টে ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে প্রতিযোগিতা।
ফাইনালে বাংলাদেশ পুলিশ ২১-১৩, ২১-৭ গেমে ২-০ সেটে গ্লোরিয়াস স্পোর্টিং ক্লাব ঢাকাকে পরাজিত করে। আর খেলাঘর সমাজকল্যাণ সংঘ ২১-১৩, ২১-৬ গেমে ২-০ সেটে যাত্রাবাড়ি স্পোর্টিং ক্লাবকে হারায়। পুরুষ বিভাগের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বাংলাদেশ পুলিশের জিয়াউল হক। আর মহিলা বিভাগের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন খেলাঘরের দুলালী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন কক্সবাজার জেলার পুলিশ সুপার শ্যামল কুমার নাগ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাগণ ও বাংলাদেশ থ্রোবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শামীম-আল-মামুনসহ অন্যান্যরা।