দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪

দক্ষিণ আফ্রিকার গ্যাংওন প্রদেশে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তত চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১৬ জন। রবিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে ইয়ংডং এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে।
 
আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় পুলিশ জানায়, যাত্রীবাহী একটি বাসকে অপর একটি গাড়ি পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় পেছনে থাকা আরো কয়েকটি গাড়ির সঙ্গে সংঘর্ষ হলে এ হতাহতের এ ঘটনা ঘটে।