সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, 'বর্তমানে দেশে ২৫ লাখ ৭৪ হাজার ৫৪৮টি রেজিস্ট্রেশনকৃত যানবাহন রয়েছে।'
তিনি রবিবার সংসদে সরকারি দলের সদস্য নুরুন্নবী চৌধুরীর এক প্রশ্নের জবাবে একথা বলেন। এসময় মন্ত্রী বলেন, 'রেজিস্ট্রেশনকৃত যানবাহনের মধ্যে কার ২ লাখ ৯৫ হাজার ৯৪০টি, মাইক্রোবাস ৮৭ হাজার ৭৬৫টি, মোটর সাইকেল ১৪ লাখ ৭৫ হাজার ৯২৬টি, বাস ৩৭ হাজার ১৪৪টি, ট্রাক ১ লাখ ১৬ হাজার ১৩১টি এবং লরির সংখ্যা ৪ হাজার ২৬৩টি।'
তিনি বলেন, প্রতিবছর মোটরযান কর ও ফি খাত ৮শ' থেকে ১৪শ' কোটি টাকার রাজস্ব আদায় হয়। গত ২০১৩ সালে ৮১৪ কোটি ৯৭ লাখ, ২০১৪ সালে ১ হাজার ২৬ কোটি ৭৮ লাখ, ২০১৫ সালে ১ হাজার ৪৭৮ কোটি ৩৩ লাখ এবং এ বছরের পয়লা জানুয়ারি থেকে মে মাসের ২৫ তারিখ পর্যন্ত ৫৪১ কোটি ৮৪ লাখ টাকা রাজস্ব আদায় হয়েছে। খবর- বাসস।