ফেনী শহরের এসএসকে সড়ক ও দাগনভূইয়া উপজেলার সিন্দুরপুরে এনআরবি গ্লোবাল ব্যাংকের দুটি শাখা উদ্বোধন করা হয়েছে।
বরিবার দুপুরে শাখা দুটির উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান নিজাম চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক গোলাম সারওয়ার, আর.কিউ.এম ফোরকান, ফেনী জেলা প্রশাসক আমিন উল আহসান, পুলিশ সুপার রেজাউল হক পিপিএম, সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম প্রমুখ।