সোমবার ময়মনসিংহ-১ ও ৩ আসনে উপনির্বাচন

ময়মনসিংহ-১ ও ময়মনসিংহ-৩ আসনের উপনির্বাচন সোমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে।
 
জেলা নির্বাচন কর্মকর্তা আলীমুজ্জামান জানান, ইতোমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাসহ নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। শনিবার মধ্য রাত থেকে বন্ধ রয়েছে নির্বাচনী প্রচার প্রচারণা।
 
ময়মনসিংহ-১ আসনে এমপি প্রার্থী হিসেবে আওয়ামী লীগের জুয়েল আরেং, জাপার সোহরাব খান এবং স্বতন্ত্র প্রার্থী হিসাবে সেলিমা খাতুন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
 
ময়মনসিংহ-৩ আসনে আওয়ামী লীগের নাজিম উদ্দিন আহমেদ, জাপার শামসুজ্জামান, ইসলামী ঐক্য জোটের আবু তাহের খান, ন্যাপের আব্দুল মতিন ও স্বতন্ত্র প্রার্থী আজিজুল হক প্রতিদ্বন্দ্বিতা করছেন।
 
চলতি বছরের ১১ মে ভারতে চিকিৎসাধীন অবস্থায় সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট প্রমোদ মানকিন এমপির মৃত্যুতে ময়মনসিংহ-১ আসন এবং ২ মে হৃদরোগে সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত মুজিবুর রহমান ফকির এমপির মৃত্যুতে ময়মনসিংহ-৩ আসনটি শূণ্য হয়।