গোবিন্দগঞ্জে ইয়াবাসহ ব্যবসায়ী আটক

 
গাইবান্ধার গোবিন্দগঞ্জের পৌরসভা এলাকা থেকে মেহেদুল ইসলাম (২৫) নামের এক ইয়াবা ব্যবসায়ীকে ৩০ পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ। রবিবার দিবাগত রাতে তুলশিপাড়া থেকে তাকে আটক করা হয়। আটক মেহেদুল স্থানীয় টুকু মিয়ার ছেলে।
 
গোবিন্দগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক জানান, জিজ্ঞাসাবাদ শেষে সোমবার তাকে আদালতে হাজির করে জেলা কারাগরে পাঠানো হবে।