রাজধানীর তেজগাঁওয়ে পিকআপের ধাক্কায় পলাশ (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার দিবাগত রাতে বেগুনবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার পর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। সেখানে রাত সাড়ে ১০টায় শিশুটি মারা যায়।
জানা যায়, পিকআপের ধাক্কায় শিশুটি গুরুতর আহত হয়। অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে তার।
ঢামেক ক্যাম্প পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, লাশ এখন মর্গে রাখা হয়েছে।