জামালপুরের আট আসামির ২৮৯ পৃষ্ঠার রায় পড়া শুরু

 
একাত্তরের যুদ্ধাপরাধ মামলায় জামালপুরের আট আসামির ২৮৯ পৃষ্ঠার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বিচারপতি আনোয়ারুল হক নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালে রায় পড়া শুরু হয়।
 
একাত্তরের যুদ্ধাপরাধ মামলায় জামালপুরের আট আসামির ২৮৯ পৃষ্ঠার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বিচারপতি আনোয়ারুল হক নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালে রায় পড়া শুরু হয়। 
 
এই আট আসামি হলেন- অ্যাডভোকেট মো. শামসুল হক ওরফে ‘বদর ভাই’, এস এম ইউসুফ আলী, ইসলামী ব্যাংকের সাবেক কর্মকর্তা শরীফ আহাম্মেদ ওরফে শরীফ হোসেন, মো. আশরাফ হোসেন, মো. আব্দুল মান্নান, মো. আব্দুল বারী, হারুন ও মো. আবুল হাশেম। আসামিদের মধ্যে গ্রেপ্তার শামসুল ও ইউসুফ আদালতে উপস্থিত রয়েছেন। বাকি ছয়জনকে পলাতক রয়েছেন।
 
ট্রাইব্যুনাল চেয়ারম্যানের প্রারম্ভিক বক্তব্যের পর বিচারপতি শাহিনুর ইসলাম ২৮৯ পৃষ্ঠার রায়ের সার সংক্ষেপ পড়া শুরু করেন। এরপর বিচারপতি মো. সোহরাওয়ারদী রায়ের বাকি অংশ পড়বেন এবং সবশেষে বিচারপতি আনোয়ারুল হক সাজা ঘোষণা করবেন।
 
বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের বিরোধিতায় পাঁচটি ঘটনায় হত্যা, অপহরণ, আটক, নির্যাতন, লুটপাটের মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে এই আট আসামির বিরুদ্ধে।
যুদ্ধাপরাধের পাঁচ অভিযোগে গত বছর ২৬ অক্টোবর অভিযোগ গঠনের মধ্য দিয়ে এই আটজনের বিচার শুরু করে ট্রাইব্যুনাল। প্রসিকিউশন ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে গত ১৯ জুন আদালত মামলাটি রায়ের জন্য অপেক্ষমান (সিএভি) রাখে।