কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিশাকুণ্ডি এলাকা থেকে একটি বিদেশি পিস্তলসহ হোসেন আলী (২৫) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে তাকে গ্রেফতার করা হয়। তিনি মেহেরপুর জেলার গাংনী উপজেলার নওদাপাড়া গ্রামের ইমদাদুলের ছেলে।
দৌলতপুর থানা পুলিশ জানায়, এস আই গৌতম ও এএসআই গোপনসূত্রে খবর পেয়ে উপজেলার খলিশাকুণ্ডি বাসষ্ট্যান্ডে অভিযান চালায়। এ সময় মেহেরপুর থেকে কুষ্টিয়াগামী একটি বাস থেকে হোসেন আলীকে আটক করে তার কাছ থেকে একটি সেভেন পয়েন্ট সি ফাইভ পিস্তল ও একটি ম্যাগজিন উদ্ধার করে।
দৌলতপুর থানার ওসি শাহিদুল ইসলাম শাহিন জানান, হোসেন আলী একজন অস্ত্র ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে তিনি এ ব্যবসা চালিয়ে আসছিলেন।