ঠাকুরগাঁওয়ে জঙ্গি-সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

জঙ্গিবাদ, সন্ত্রাস, সাম্প্রদায়িকতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঠাকুরগাঁও জেলা সেচ্ছাসেবক লীগ।
 
সোমবার দুপুরে ঠাকুরগাঁও শহরের বলাকা সিনেমা হলের সামনে থেকে একটি প্রতিবাদ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তায় গিয়ে শেষ হয়।
 
এ সময় চৌরাস্তায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও সংরক্ষিত মহিলা আসনের এমপি সেলিনা জাহান লিটা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহাবুর রহমান খোকন, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা আয়শা আক্তার তুলি, জেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক কামরুজ্জামান সুনাম, জেলা ছাত্রলীগের সভাপতি মাহাবুর হোসেন রনি, সাধারন সম্পাদক সানোয়ার পারভেজ পুলক, সদর থানা সেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল ওহাব তপু, সাধারণ সম্পাদক শালিক চৌধুরী প্রমুখ।
 
বক্তারা এ সময় বলেন, বাংলাদেশ ৪০ লাখ শহিদের রক্তে কেনা। এদেশের স্বাধীনতা যারা নষ্ট করতে চায় তাদের কাওকে ছাড় দেওয়া হবে না। এছাড়াও জঙ্গিবাদ, সন্ত্রাস, সাম্প্রদায়িকতা, স্বাধীনতা, গণতন্ত্র ও মানবতার শত্রুদের মূলোৎপাটন করার অঙ্গিকার করা হয়।