মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার পাড়াগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার মো মিজানুর রহমান নামে ওই যুবক নিজ বাড়িতে ড্রিলমেশিন দিয়ে কাজ করার সময় এ ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার পাড়াগ্রাম এলাকার মোঃ তারা মিয়ার ছেলে মোঃ মিজানুর রহমান নিজ বাড়িতে কাঠের কাজে ব্যবহারের জন্য ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করার সময় বিদ্যুতের শকে গুরুতর আহত হয়।পরে স্থানীয়রা মিজানুরকে উদ্ধার করে সাটুরিয়া থানা স্বস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।