দেশের বাজারে ডেল ব্র্যান্ডের ইন্সপায়রন ৭৪৫৯ মডেলের 'অল ইন ওয়ান' পিসি এনেছে স্মার্ট টেকনোলজিস।
ইন্টেল কোর আই সেভেন প্রসেসরের এই পিসিতে রয়েছে ১২ জিবি ডিডিআর৪ র্যাম, ১ টেরাবাইট হার্ডড্রাইভ, ৩২ জিবি সলিড স্টেট ড্রাইভ, ২৩.৮ ইঞ্চি এফএইচডি এন্টিগ্লেয়ার এলইডি ব্যাকলিট টাচ ডিসপ্লে, থ্রিডি ক্যামেরা স্ট্যান্ড, এনভিদিয়া জিফোর্স ৯৪০এম মডেলের ৪ জিবি গ্রাফিক্স কার্ড, ডিভিডি, ওয়াইফাই, ব্লুটুথ, ওয়েব ক্যামেরা, ডেস্কটপ কীবোর্ড, মাউস এবং উইন্ডোজ ১০ হোম (৬৪ বিট)।
ডিভাইসটি ডেল অরিজিনাল ক্যারি কেস এবং ২ বছরের বিক্রয়োত্তর সেবাসহ কিনতে খরচ পড়বে এক লাখ ২৫ হাজার টাকা।