খুলনা মহানগর শিবিরের সাধারণ সম্পাদক ইমরান খালিদসহ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার দুপুরে নগরীর দৌলতপুরের কালীবাড়ি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত অন্যজন হলেন শিবির নেতা আবু বকর সিদ্দিক। তাদের কাছ থেকে তিনটি ককটেল ও বেশ কিছু জিহাদি বই উদ্ধার করেছে পুলিশ।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) বকুল কুমার ঘোষ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।