চিলিতে ৫.৫ মাত্রার ভূমিকম্প

ল্যাটিন আমেরিকার দেশ চিলিতে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
 
মঙ্গলবার বাংলাদেশ সময় বেলা ১১টা ১৮ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে।
 
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এর তথ্যে জানানো হয়েছে, চিলির কোকুইম্বো থেকে ৭০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ভূ-কম্পনটি অনুভূত হয়। ভূ-পৃষ্ঠ থেকে ১৩.৭ কিলোমিটার গভীরে এর উৎপত্তিস্থল ছিল।