সেলফির মারণ নেশা!

মৃত্যু ঝুঁকি নিয়ে হলেও সেলফি তুলতে হবে, এজাতীয় ‘একগুঁয়েমি’ এখন তৈরি হয়েছে অনেক মানুষের মধ্যে। এই সেলফি নেশাই কাল হলো এক নবদম্পতির জন্য। ভারতের কন্যাকুমারীর সমুদ্র সৈকতে বিশাল ঢেউকে সামনে রেখে সেলফি তুলতে গিয়ে চিরতরে ভেসে গেলেন এক দম্পতি।
 
তামিলনাড়ুর ওই দম্পতির লাশ দুটি পরে পুলিশ উদ্ধার করে। তাদের ছোট ছোট দুটি সন্তান রয়েছে।
 
নিহতরা হলেন, স্বামী উমর শরিফ ও তার স্ত্রী ফতিমা বিবি। ফতিমা ছিলেন একজন শিক্ষিকা ও তার স্বামী নিজের দোকান চালাতেন।
 
শুক্রবার দুই সন্তানকে নিয়ে তারা কন্যাকুমারী বেড়াতে গিয়েছিলেন। রবিবার বিকালে তারা বিচে যান।  বিশাল বিশাল ঢেউ দেখে অনেকেই দূরে দাঁড়িয়ে থাকেন। কিন্তু ওই সেলফিপ্রেমিক দম্পতি সাহস করে এগিয়ে যান। একটি বড় ঢেউ আসতে দেখে তার সামনে সেলফি তুলতে দাঁড়িয়ে যান স্ত্রী। কিন্তু মুহূর্তে তাকে ভাসিয়ে নিয়ে যায় ঢেউয়ের পানি। তাকে বাচাতে গিয়ে তলিয়ে যান স্বামী শরিফও।