অবশেষে বুধবার ইংল্যান্ড যাচ্ছেন মুস্তাফিজ

অবশেষে ইংল্যান্ডের ভিসা পেলেন পেসার মুস্তাফিজুর রহমান। কাউন্টি খেলতে বুধবার সকাল ১০টায় লন্ডনের উদ্দেশ্যে উড়াল দেবেন এই কাটার মাস্টার।
 
ইংলিশ কাউন্টি দল সাসেক্সর হয়ে ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্ট এবং ৫০ ওভারের ম্যাচের টুর্নামেন্ট খেলবেন মুস্তাফিজ।
 
আইপিএল থেকে চোট নিয়ে ফেরায় একটু দেরি করেই দলে যোগ দিচ্ছেন তিনি। মাঝে এক মাসেরও বেশি সময় লেগেছে তাঁর চিকিৎসা, পুনর্বাসন ও অনুশীলনে। ভিসার জন্য পাসপোর্ট জমা দিয়েছিলেন গত ১১ জুলাই।
 
অবশেষে হাতে পেলেন ভিসা। এবার তার কাউন্টি অভিষেকের অপেক্ষায় মুস্তাফিজ ভক্তরা।