ঘুরে দাঁড়াতে ইংলিশ দলে বড় পরিবর্তন

লর্ডস টেস্টে পাকিস্তানের কাছে হেরে লজ্জায় পড়েছে ইংল্যান্ড। তাই ওল্ড ট্রাফোর্ডে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া স্বাগতিকরা। এজন্যই দ্বিতীয় টেস্টে দলে এসেছে বড় পরিবর্তন।
 
১৪ সদস্যের দলে ফিরিছেন অভিজ্ঞ ফাস্ট বোলার জেমস অ্যান্ডারসন। এছাড়া ডাক পেয়েছেন অলরাউন্ডার বেন স্টোকস ও লেগ স্পিনার আদিল রশিদকে।
 
অ্যান্ডারসন ও স্টোকস প্রথম টেস্টে ইনজুরিতে ছিলেন। তবে কাউন্টি চ্যাম্পিয়নসশিপের ম্যাচে খেলে নিজেদের ফিটনেস প্রমাণ করেছেন তারা। দ্বিতীয় টেস্টে রশিদের খেলাটাই ইংলিশদের শক্তি হতে পারে।
 
কারণ পাকিস্তানের প্রথম টেস্ট জয়ের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন ১০ উইকেট নিয়ে ম্যাচ সেরা হওয়া স্পিনার ইয়াসির শাহ। ২২ জুলাই ওল্ড ট্যাফোর্ডে মুখোমুখি হবে দুই দল।