মুন্সীগঞ্জে জেলা প্রশাসনের সরকারি বাসভবনে পানি কল দিয়ে বেরিয়ে এসেছে জ্যান্ত সাপ।
মঙ্গলবার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ ফজলে আজিমের সরকারি বাসভবনের বাথরুমের কল (ট্যাপ) দিয়ে এই সাপ বের হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক আজিম বলেন, মঙ্গলবার দুদফা একই কল দিয়ে দুটি সাপের বাচ্চা বেরিয়ে এসেছে।
গণপূর্ত উপ-বিভাগীয় প্রকৌশলী মাহমুদুল হাসান বলেন, পানি ট্যাংকে কোথা থেকে এই সাপ আসছে তা তদন্ত করা হচ্ছে।