কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌরসভার মেয়র পদে উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী ইমতিয়াজ বিন মুসা বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন।
বুধবার দুপুরে একমাত্র বৈধ প্রার্থী ইমতিয়াজ বিন মুসাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়।
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. মঞ্জুরুল আলম বলেন, মনোনয়নপত্রে ভুল তথ্য দেওয়ায় গত ১৪ জুলাই বিএনপি প্রার্থী মো. কামাল হোসেনের মনোনয়ন বাতিল করা হলে আর কোনো প্রার্থী না থাকায় আওয়ামী লীগ প্রার্থী ইমতিয়াজ বিন মুসাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে। আগামী ৪ অগাস্ট পৌরসভায় মেয়র পদে উপ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
গত ৭ এপ্রিল মেয়র আবুল হাসান হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলে পদটি শূন্য হয়।