মুক্তির আগেই ২০০ কোটি আয় ‌‘কাবালি’র!

 
মুক্তির আগেই একের পর এক রেকর্ড ভাঙতে শুরু করেছে সুপারস্টার রজনীকান্তের অভিনীত তামিল সিনেমা 'কাবালি'। কিছুদিন আগে ঈদের দিন মুক্তিপ্রাপ্ত সালমান খানের ‘সুলতান’ সিনেমাটি বক্স অফিসের সব রেকর্ড ভেঙে দিয়ে মুক্তি পেয়েছে। তবে দক্ষিণী সুপারস্টার রজনীর এই ছবিটি সালমানকেও ছাপিয়ে যাবে বলে মনে করা হচ্ছে।
 
শুক্রবার ২২ জুলাই মুক্তি পাচ্ছে ‘কাবালি’ ছবিটি। দেশ-বিদেশ মিলিয়ে মোট ১২ হাজার স্ক্রিনে মুক্তি পাবে এটি। জানা গিয়েছে, সোমবার শুরু হয় এর টিকিট বুকিং। তবে মাত্র তিন ঘণ্টার মধ্যে তিনদিনের টিকিট শেষ হয়ে গিয়েছে। 
 
যেভাবে তিনদিনে ২২০ কোটি টাকার বেশি উঠে এসেছে তাতে ‘সুলতান’-কে টপকে যাবেন রজনী তা ধরেই নিচ্ছেন সিনেমার প্রযোজক কালাইপুলি থানু।
 
‘সুলতান’কে টক্কর দিতে উত্তর ভারতে ‘কাবালি’র হিন্দি ডাবিং মোট এক হাজার স্ক্রিনে মুক্তি পেয়েছে। তবে অনলাইনে এই সিনেমা লিক হয়ে গিয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। খবর: ওয়ান ইন্ডিয়া।