বেনাপোল চেকপোস্টের ওপারে ভারতের পেট্রাপোল ইন্টিগ্রেটেড চেকপোস্ট এবং বেনাপোল চেকপোস্টে নির্মিত আন্তর্জাতিক প্যাসেনজার টার্মিনালটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন দুই দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এইচই শ্রী নরেন্দ্র মোদী। এরই মধ্যে দুই দেশের সীমান্ত এলাকায় ভিডিও কনফারেন্সের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সীমান্ত সাজানো হয়েছে বর্ণিল সাজে।
ভারত-বাংলাদেশ এর আমদানি রফতানি বাণিজ্য গতিশীল করতে বেনাপোল চেকপোস্টের ওপারে পেট্রপোল বন্দরে তিন শ হেক্টর জমির উপর নির্মাণ করা হয়েছে সুসংহত ইন্টিগ্রেটেড চেকপোস্ট। এ ইন্টিগ্রেটেড চেকপোস্টটির প্রধান নিরাপত্তার দায়িত্বে রয়েছেন দুই শতাধিক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্য। এক হাজার পণ্যবাহী ট্রাকের ধারণ ক্ষমতা সম্পন্ন ইন্টিগ্রেটেড চেকপোস্ট দিয়ে বাংলাদেশের সঙ্গে আমদানি-রফতানি বাণিজ্যে আরো গতিশীলতা আসবে। ট্রাক টার্মিনাল, এয়ারকন্ডিশন ওয়ার হাউজ, এক্সপোর্ট-ইমপোর্ট জোনও স্ক্যানিং মেশিনসহ বিশ্বের আধুনিক বন্দরের সব সুযোগ-সুবিধা থাকছে এখানে।
বেনাপোল বন্দর থেকে লিংরোড তৈরি করে পেট্রপোল বন্দরের ইন্টিগ্রেটেড চেকপোস্টের সঙ্গে সংযোগ দেয়া হয়েছে ।