কথিক প্রেমিক রণবীর সিংয়ে বিয়ে করতে যাওয়ার গুঞ্জনকে উড়িয়ে দিয়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোণ। তিনি বলেছেন, খুব শিগগিরই বিয়ে করার পরিকল্পনা নেই তার।
শোনা যাচ্ছিল, সম্প্রতি দীপিকা ও রণবীর গোপনে বাগদান সেরেছেন। বিয়ে করার পকিল্পনা করছেন তারা।
ডিজাইনার মনিশ মালহোত্রার পোশাক নিয়ে ‘আয়োজিত এফডিসিআই ইন্ডিয়া কাউচার উইক ২০১৬’-তে শো স্টপার হিসেবে হেঁটেছেন দীপিকা। সেখানে সাংবাদিকদের এসব কথা বলেছেন তিনি।
দীপিকা বলেছেন, আমি মনে করি এই বিষয়টি পরিষ্কার করার এটাই ভাল সুযোগ। শিগগিরই এরকম কোনো পরিকল্পনা নেই। আমি অন্তঃসত্ত্বা নই, বাগদত্তা নই। আমি
বিবাহিত নই, খুব শিগগিরই বিয়ে করার পরিকল্পনাও নেই।
সম্প্রতি দীপিকার পাড়ুকোণের হলিউড ছবি ‘ত্রিপল এক্স: রিটার্ন অব স্যান্ডার কেজ’র ট্রেলার মুক্তি পেয়েছে। আগামী সেপ্টেম্বরে সঞ্জয় লীলা বানশালির ‘পদ্মাবতী’ ছবির শুটিং শুরু করবেন তিনি। খবর: এনডিটিভি।