দামুড়হুদায় ছাদ থেকে পড়ে বিদ্যুৎ শ্রমিকের মৃত্যু

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় পোল্ট্রি খামারের ছাদ থেকে পড়ে গিয়ে এক বিদুৎ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত আওয়াল (৩৫) চুয়াডাঙ্গা শহরের পৌর এলাকাধীন  কেদারগঞ্জের মিলনের ছেলে।
 
বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। খামারের নিরাপত্তারকর্মী জিয়া জানান, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বিদ্যুত মিস্ত্রি আওয়াল উপজেলার মোক্তারপুরে জামান গ্রুপ অব ইনডাস্ট্রির নবনির্মিত পোল্ট্রি খামারের ছাদে বিদ্যুত লাইনের কাজ করছিলেন। এ সময় ছাদ থেকে তিনি নিচে পড়ে যান। তাকে দ্রুত উদ্ধার করে চিৎলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।