র‌্যাপার হচ্ছেন আমির খান!

 
বলিউড অভিনেতা আমির খান বরাবরই ভিন্ন কিছু করতে পছন্দ করেন। এবার এরকমই কিছু করছেন যা সালমান খান বা শাহরুখ খান করেননি। ‌‌‘দঙ্গল' ছবিতে র‌্যাপিং করবেন আমির। 
 
এর আগে ‘গোলাম’ ছবিতে ‘আতি কা খান্ডালা’ গানটিতে কণ্ঠ দিয়েছিলেন আমির। এবার তার রেসলিং নির্ভর ছবিতে আরেকবার মাইক্রোফোন হাতে নিচ্ছেন তিনি। 
 
একটি অনলাইন মিডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, শিগগিরই আমির একটি র‌্যাপ নাম্বার রেকর্ডিং করবেন। সেটি ছবিটির প্রচারণার জন্য ব্যবহার করা হবে। ভিডিও শুটিংয়ের আগে গানটির রেকর্ডিং করবেন তিনি। 
 
গানটির সুর দিয়েছেন প্রীতম, লিখেছেন অমিতাভ ভট্টাচার্য আর কণ্ঠে থাকবেন আমির। 
 
‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত আমির এরই মধ্যে চর্চা শুরু করে দিয়েছেন এবং গানটি নিখুঁত করার জন্য কাজ করছেন।খবর: টাইমস অব ইন্ডিয়া।