মধুখালীতে ছাত্রদলের ৫ নেতাকর্মী আটক

ফরিদপুরের মধুখালী উপজেলার রেলগেট এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে ছাত্রদলের জেলা ও উপজেলার ৫ নেতাকর্মীকে আটক করে পুলিশ।
 
আটককৃতরা হলেন- জেলা ছাত্রদলের সদস্য মো. লিটন বিশ্বাস, থানা ছাত্রদলের আহ্বায়ক এস এম মোক্তার হোসেন, সদস্য গোলাম মহিম উদ্দিন, আশিক রহমান এবং থানা প্রজন্ম দলের সভাপতি আবু নাছর টিটো।
 
মধুখালী থানার টিউটি অফিসার এ এস আই জাহাঙ্গীর হোসেন জানান,  পিকেটিং করার অপরাধে তাতের আটক করা হয়েছে।