বেনাপোল চেকপোস্টের ওপারে পেট্রাপোল ও বেনাপোল বন্দরের নোম্যান্সল্যান্ডের সুসংহত ইন্টিগ্রেটেড চেকপোস্টের উদ্বোধন করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে বেনাপোল আন্তর্জাতিক প্যাচেঞ্জার টার্মিনালে চেকপোস্টে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ নবনির্মিত গেট উদ্বোধন করেন তারা। এ ছাড়া বেনাপোল বন্দরের লিংরোড, বাস টার্মিনালসহ আরো কয়েকটি স্থাপনা উদ্বোধন করেন উভয় দেশের প্রধানমন্ত্রী।
বেনাপোল স্থলবন্দরের পরিচালক নিতাই চন্দ্র সেন জানান, ভারতের দিল্লি থেকে সেদেশের প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদী এবং বাংলাদেশের ঢাকা গণভবন থেকে এদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পশ্চিমবংগের মূখ্য মন্ত্রী মমতা ব্যনার্জী ভিডিও কনফারেন্সে যোগ দেন।
IMG0
পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বেনাপোল বন্দরের সমস্যা ও সম্ভাবনা নিয়ে ভিডিও কনফারেন্সে অংশ গ্রহণ করেন বাংলাদেশ স্থলবন্দর কর্তপক্ষের সদস্য ও যুগ্ম সচিব ( অর্থ ও প্রশাসন) ফকির আলাউদ্দিন, কাস্টমস কমিশনার এ এফএম আব্দুল্লাহ খান, যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম মিলন, শার্শা উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, শার্শা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফ্ফর হোসেন ও বেনাপোল সিএন্ডএফ এজেন্টস এসোশিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন।
কনফারেন্সে উপস্থিতি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার আব্দুস সামাদ, যশোরের জেলা প্রশাসক ড. হুমায়ুন কবির, পুলিশ সুপার আনিসুর রহমান, বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন, বন্দরের পরিচালক নিতাই চন্দ্র সেন, কাস্টমসের অতিরিক্ত কমিশনার ফিরোজ উদ্দিন, বেনাপোল বন্দর, কাস্টমস, বিজিবি, পুলিশ জেলা প্রশাসনসহ বন্দর ব্যবহারকারী বিভিন্ন ব্যবসায়ীক সংগঠনের নেতারা।
জানা গেছে, এই ইন্টিগ্রেটেড চেকপোস্টটির প্রধান নিরাপত্তার দায়িত্বে রয়েছে ২ শতাধিক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্য। এক হাজার পণ্যবাহী ট্রাকের ধারণ করার ক্ষমতা সম্পন্ন ইন্টিগ্রেটেড চেকপোস্ট বাংলাদেশের সঙ্গে আমদানি রফতানি বাণিজ্যে আরো গতিশীলতা আসবে। ট্রাক টার্মিনাল, এয়ারকন্ডিশন ওয়ার হাউজ, এক্সপোর্ট-ইমপোর্ট জোনও স্ক্যানিং মেশিনসহ বিশ্বের আধুনিক বন্দরের সব সুযোগ-সুবিধা থাকছে এখানে।