এবার আসছে শিশুদের জন্য বিজ্ঞানভিত্তিক টিভিশো ‘সায়েন্স রকস’। চ্যাম্পস ২১ ও চ্যানেল আই-এর যৌথ প্রয়াসে সায়েন্স রকস অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতা করছে ডোজ ইন্টারনেট।
সম্প্রতি এক সংবাদ সম্মেলনে অনুষ্ঠানটির বিস্তারিত তুলে ধরেন আয়োজন ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চ্যাম্পস ২১ এর প্রধান বিপণন কর্মকর্তা ফাইয়াদ আহমেদুল হাই, এসএসডি-টেক লিমিটেড এর প্রধান বিপণন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম এবং ডোজ ইন্টারনেট এর প্রধান জ্যোতি আগরওয়াল।
জানানো হয়, ২২ শে জুলাই থেকে প্রতি শুক্রবার সকাল ১১টা ৫ মিনিটে চ্যানেল আই এর পর্দায় দেখা যাবে। অ্যান্ড্রয়েড অ্যাপ-এ থাকছে প্রতিদিনকার ডেইলি ডোজ ও কুইজ। সাপ্তাহিক ছুটির দিনে পরিবারের সবাই মিলে উপভোগ করার মত একটি শিক্ষণীয় অনুষ্ঠান ডোজ সৌজন্যে সায়েন্স রকস।
বিজয়ীদের জন্য থাকছে আকর্ষণীয় পুরষ্কার। এছাড়া যে কোনো মোবাইল থেকে ২৫৮০ নাম্বারে ডায়াল করে শুনে নিতে পারবেন প্রতি সপ্তাহে দেখানো এক্সপেরিমেনেন্টের ব্যাখ্যা।