দেশের সব মসজিদকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খুতবা অনুসরণ করার জন্য আবারও অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ (ইফা)।
বৃহস্পতিবার ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ নিজাম উদ্দিন স্বাক্ষরিত এক বার্তায় এ আহ্বান জানানো হয়।
এতে বলা হয়, ২২ জুলাই শুক্রবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পঠিতব্য জুমার খুতবা পাঠানো হলো। খুতবাটি বাংলাদেশের সব মসজিদের খতিবরা অনুকরণ/অনুসরণ করতে পারেন।
এর আগে ১৪ জুলাই দেশের সব মসজিদে একই খুতবা পড়ার আহ্বান জানিয়েছিল ইফা। ওই সময়ও একটি খুতবা মসজিদগুলোতে পাঠায় সংস্থাটি।