প্রফেসর ড. আবুল হোসেন সিকদার আর নেই ( ইন্না লিল্লাহি...রাজিউন)। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৫৯ বছর।
প্রফেসর ড. আবুল হোসেন সিকদার ছিলেন প্রাইম ইউনিভার্সিটির প্রো ভাইস চ্যান্সেলর এবং সাবেক অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর।
প্রফেসর ড. এম আবুল হোসেন সিকদার ১৯৫৭ সালে ২০ জুন জন্ম গ্রহণ করেন। তার বাড়ি বরগুনার ছোট মোকামিয়ায়। মোকামিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে তিনি এসএসসি পাশ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজ কল্যাণ বিভাগ থেকে অর্নাস ও এমএ সম্পন্ন করেন।
ভারতের রাচী ইউনিভাসিটি, ঝাড়খণ্ড থেকে সমাজ কল্যাণে পিএইচডি ডিগ্রী অর্জন করেন। আমেরিকার ভিক্টেরিয়া ইউনিভার্সিটি থেকে জনস্বাস্থের ওপর পিএইচডি ডিগ্রী লাভ করেন। ১৯৭১ সালে ১৭ বছর বয়সে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহন করেন।