বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় ৪০ হাজার টাকার জাল নোটসহ সিএনজিচালিত এক অটোরিকশা চালককে আটক করা হয়েছে। আটক পলাশ মিয়া (২৮) উপজেলার ধলিরকান্দি গ্রামের ফারুকের ছেলে।
বৃহস্পতিবার দিবাগত রাতে ৪০টি এক হাজার টাকার জাল নোটসহ তাকে আটক করে পুলিশ।
থানা পুলিশ জানায়, এ ঘটনায় পলাশের বিরুদ্ধে মামলা হবে।