স্বরূপকাঠিতে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ী নিহত

পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. হান্নান হাওলাদার (৪২) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
 
জানা গেছে, শুক্রবার দুপুরের দিকে হান্নান নির্মাণাধীন নিজ বিল্ডিংয়ের ছাদে মোটরের বৈদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে বিদ্যুতায়িত হন। গুরুতর আহত অবস্থায় স্বজনরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।হান্নান উপজেলার পুর্ব সোহাগদল গ্রামের মৃত আব্দুর রব হাওলাদারের ছেলে।