ফরিদপুরের সালথায় বিদ্যুৎ লাইন মেরামত করতে গিয়ে রাশেদ খান ওরফে মিলন (২৮) নামে এক বিদ্যুৎ কর্মীর মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুরে উপজেলার আটঘর ইউনিয়নের জয়কালী এলাকায় বিদ্যুৎ লাইন মেরামতকালে স্পর্শে মৃত্যুর এ ঘটনা ঘটে। মিলন নওগাঁ জেলার শিবপুর এলাকার বাসিন্দা। সালথা বিদ্যুৎ অফিসের ইনচার্জ সুভাষ বৈদ্য মিলনের মৃত্যুর ঘটনা নিশ্চিত করেন।