প্রাণীদের মাধ্যমে ছড়াতে পারে এইচআইভি!

এমনিতেই এইচআইভি নিয়ে জর্জরিত বিশ্ব। তবে এবার আরো আতঙ্কিত হওয়ার মতো খবর দিলেন বিজ্ঞানীরা। বিজ্ঞানীদের দাবি, এবার প্রাণীদের মাধ্যমেও ছড়াতে এইচআইভি। 
 
এক গবেষণায় দেখা যায়, শিম্পাঞ্জির মাঝে সিমিয়ান ইম্যুনো ডেফিয়েন্সি ভাইরাস (এসআইভি) পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে এটি মানুষের শরীরে এইচআইভি রুপ ধারণ করবে।
 
গবেষক দলের প্রধান কুইংশেং লি বলেন, এসআইভি এখনো মানুষের শরীরে পাওয়া যায়নি। তাই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।’
 
তবে ধারণা করা হচ্ছে এই ভাইরাসে থেকেই এইচআইভির জন্ম। জার্নাল অফ ভাইরোলজিতে ওই গবেষণা প্রকাশিত হয়।