ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার পৃথক বজ্রপাতের ঘটনায় এক নারীসহ দুইজন মারা গেছেন। শুক্রবার বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।
তারা হলেন ধর্মগড় চেকপোষ্ট গ্রামের হারেস আলীর ছেলে আমজাদ হোসেন (১৯) ও রাতোর বাবুরিয়া গ্রামের নরেন্দ্রনাথ ওরফে নয়নের স্ত্রী সম্পা রানী (২৮)। ওই মহিলার নাম জানা যায়নি।
ধর্মগড় ইউনিয়নের চেয়ারম্যান লোকমান হোসেন জানান, বৃস্টিপাতের সময় আমজাদ আলী সীমান্ত ঘেষা নাগর নদীতে গোসল করছিল। এসময় বজ্রপাত হলে সে মারা যায়। অপরজন সম্পারানী বাড়ির উঠানে কাজ করছিল। বজ্রপাত হলে ঘটনাস্থলেই সে মারা যায়।