স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘২০১৯ সালের আগে দেশে কোনো জাতীয় নির্বাচন হবে না। শেখ হাসিনার অধীনেই বিএনপিকে নির্বাচনে আসতে হবে।’
শুক্রবার বিকেলে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় ১৪ দলের আয়োজনে জঙ্গিবাদ, সন্ত্রাস, নৈরাজ্য ও সামপ্রদায়িকতার বিরুদ্ধে প্রতিরোধ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাসিম বলেন, বেগম খালেদা জিয়া জাতীয় ঐক্যের ডাক দিয়ে পরবর্তীতে তত্বাবধায়ক সরকারের দাবি করেছেন। তার এই ঐক্যের ডাক অন্তঃসারশূন্য।