যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিনটন তার 'রানিং মেট' বা ভাইস প্রেসিডেন্ট হিসেবে বেছে নিলেন ভার্জিনিয়ার সিনেটর টিম কেইনকে। হিলারি এক টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করে। তিনি জানান, শনিবার টিম কেইনকে আনুষ্ঠানিকভাবে তার রানিং মেট হিসেবে ঘোষণা করা হবে।
টিম কেইনকে বাছাই করতে গিয়ে অনেক বামপন্থি প্রার্থীকে পাশ কাটিয়ে এসেছেন হিলারি। ৫৮ বছর বয়সী ভার্জিনিয়ার এই সিনেটর গর্ভপাত বন্ধের পক্ষে এবং মুক্তবাণিজ্যকে সমর্থন করে। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে তার রাজ্য ভার্জিনিয়া বেশ গুরুত্ব বহন করছে বলে জানায় বিবিসি।
I'm thrilled to announce my running mate, @TimKaine, a man who's devoted his life to fighting for others. -H pic.twitter.com/lTVyfztE5Z
— Hillary Clinton (@HillaryClinton) July 23, 2016
Just got off the phone with Hillary. I’m honored to be her running mate. Can’t wait to hit the trail tomorrow in Miami!
— Senator Tim Kaine (@timkaine) July 23, 2016
বিবিসি টিম কেইনের পরিচয় দিতে গিয়ে লেখে, কেইন স্পষ্টভাবে স্প্যানিশ ভাষায় কথা বলতে পারে। সুতরাং, হিলারি নির্বাচনী প্রচারণায় হিসপানিক আমেরিকানদের আকর্ষণ করতে কেইন বড় ভূমিকা রাখবে। সেই সঙ্গে কেইন অভিজ্ঞ একজন রাজনীতিবিদ। তাকে ভাইস প্রেসিডেন্ট পদের জন্য বাছাই করা হিলারির জন্য একটি 'নিরাপদ' পছন্দ।
২০০৮ সালে হওয়া বারাক ওবামার রানিং মেটদের চূড়ান্ত তালিকায় ছিলেন টিম কেইন। ভার্জিনিয়ার সিনেটর হওয়ার আগে তিনি ভার্জিনিয়ার গভর্নর ছিলেন।
এদিকে কেইনকে বাছাই করার পূর্বে ম্যাসাচুসেটস রাজ্যের সিনেটর এলিজাবেথ ওরেন এবং নিউ জার্সির আফ্রো-আমেরিকান সিনেটর কোরি বুকারের সাক্ষাৎকার নিয়েছিলেন হিলারি। বিবিসি।