মেহেরপুর শহরের গোরস্থানপাড়া থেকে শুক্রবার রাতে পুলিশ হেরোইনসহ মা ও ছেলেকে আটক করেছে। আটকরা হলেন- সাইদুল ইসলামের স্ত্রী মদিনা খাতুন ও তার ছেলে মেমিনুল ইসলাম।
মেহেরপুর সদর থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, আটক মা ও ছেলে হেরোইন বিত্রেুতা। মাদকবিরোধী অভিযানে তাদের আটক করা হয়। তাদের স্বীকারোক্তি অনুযায়ী ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধার করা হেরোইনের মূল্য লাখ টাকা। আটক মা ও ছেলের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। তাদের জেল হাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।