চট্টগ্রামে বিশেষ অভিযানে গ্রেফতার ৬৭

 
চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৭ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় ২ হাজার ৭৯৪ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫৬২ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। 
 
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নগরীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার ৭৯৪ পিস ইয়াবা ও ৫৬২ লিটার চোলাই মদসহ ৬৭ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।