সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশে গড়ার স্বপ্ন দেখেছিলেন। এ স্বপ্ব বাস্তবায়নের জন্য তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এরই মধ্যে দেশের সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রে ব্যাপক ব্যাপ্তি ঘটেছে। আগামী ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে।’
শনিবার সকালে গাজীপুরের কোনাবাড়িতে কিশোর-কিশোরী উন্নয়ন কেন্দ্রে ভিডিও কনফারেন্স যোগে ‘কপোথকথন’ উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী নিবাসী শিশুদের বাবা-মা ও অভিবাবকদের এসব কথা বলেন।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. চৌধুরী বাবুল হাসানের সভাপতিত্বে এতে সুপ্রিম কোর্ট আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ ঈমান আলী ও হাইকোর্ট বিভাগের বিচারপতি শেখ হাসান আরিফ, সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক কাজী মো. নুরুল কবির ও গাজীপুরের জেলা প্রশাসক এসএম আলম প্রমুখ বক্তব্য রাখেন।
এতে গাজীপুরের জেলা দায়রা জজ একেএম এনামুল হক, সমাজ সেবা অধিদফতরের গাজীপুরের উপপরিচালক শংকর সরল সাহা ও ওই কেন্দ্রের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক আমানুল্লাহ উপস্থিত ছিলেন।