মির্জা ফখরুল দেশে ফিরেছেন

ব্রিটিশ পার্লামেন্টের উচ্চকক্ষ হাউস অব লর্ডসে বাংলাদেশ সম্পর্কিত একটি সেমিনারে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দল।
 
আজ শনিবার দুপুর ১২টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা।
 
১৯ জুলাই অনুষ্ঠিত এ আলোচনায় অংশ নিতে গত ১৬ জুলাই লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তারা।
 
তবে লন্ডনে গিয়ে অসুস্থ হয়ে পড়েন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সে কারণে হাউস অব লর্ডসে বাংলাদেশ নিয়ে আলোচনায় অংশ নিতে পারেননি তিনি। আলোচনায় আমীর খসরু মাহমুদ চৌধুরী বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। সেখানে বাংলাদেশের গণতন্ত্র, রাজনৈতিক প্রেক্ষাপট, জঙ্গি হামলা, মানবাধিকারসহ চলমান পরিস্থিতি তুলে ধরে বিএনপির অবস্থান ব্যাখ্যা করা হয় বলে জানা গেছে।