হিলিতে গান পাউডার-বোমা জব্দ, আটক ২

দিনাজপুরের হাকিমপুর উপজেলায় গান পাউডার ও হাত বোমা জব্দ করেছে (র‌্যাব) র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান। এ সময় সোহরাব হোসেন ও কালা মিয়া নামে দুইজনকে আটক করা হয়েছে।
 
র‌্যাব জানায়, শনিবার বেলা ১০টার দিকে উপজেলার হিলিতে চুড়িপট্টি এলাকায় একটি বাড়িতে এ অভিযান চালিয়ে এক কেজি গান পাউডার ও পাঁচটি হাত বোমা জব্দ করা হয়। এ সময় দুইজনকে আটক করা হয়।
 
র‌্যাব-১৩ দিনাজপুর ক্যাম্পের কর্মকর্তা এসএসপি আফজাল হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।