রায়ের বিরুদ্ধে বিক্ষোভ আদালত অবমাননা: হাসান মাহমুদ

 
 
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাজার প্রতিবাদে দলটির বিক্ষোভ-মিছিল আদালত অবমাননা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
 
শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ আওয়ামী যুব আইনজীবী পরিষদ আয়োজিত জঙ্গিবাদবিরোধী মানববন্ধনে তিনি এসব মন্তব্য করেন।
 
হাসান মাহমুদ বলেন, একজন অপরাধীকে উচ্চ আদালত সাজা দিয়েছেন। সে সাজার বিরুদ্ধে বিএনপি বিক্ষোভ-মিছিল করে আদালত অবমাননা ও আদালতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে।
 
প্রধান বিচারপতির প্রতি প্রশ্ন রেখে হাছান মাহমুদ বলেন, ট্রাফিক পুলিশ একজন বিচারপতির গাড়ি আটকে রাখার জন্য তার বিরুদ্ধে আদালত ব্যবস্থা নিয়েছেন। তাহলে আদালতের রায়ের বিরুদ্ধে বিক্ষোভ করলে কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে না।এসময় তিনি আদালত অবমাননার বিরুদ্ধে ব্যভস্থা নিতে আহ্বান জানান। 
 
মানববন্ধনে স্বেচ্ছাসেবক লীগের চেয়ারম্যান মোল্লা মো. আবু কাওসার, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা সুজিত নন্দী রায় প্রমুখ উপস্থিত ছিলেন।