পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ছাত্রদলের দুই নেতাকে কুপিয়ে জখম করেছে ছাত্রলীগ নামধারী কয়েকজন যুবক। আহতরা হলেন, উপজেলার শাপলেজা ইউনিয়ন ছাত্রদল নেতা আরিফুর রহমান (২০) ও বান্দব পারার ছাত্র নেতা সোহেল (২২)।
থানা পুলিশ জানায়, শনিবার স্থানীয় বিএনপির কার্যালয়ের পিছনে বালুর মাঠে ছাত্রলীগ নামধারী ওই যুবকেরা ছাত্রদলের দুই নেতার উপর অতর্কিতে হামলা চালিয়ে কুপিয়ে জখম করে। এ সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।