দুবাইয়ে ১৪তম দুবাই জুনিয়রস দাবা প্রতিযোগিতায় পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছেন বাংলাদেশের ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান।
শেখ রাসেল মেমোরিয়াল স্পোর্টিং ক্লাবের এই দাবারু ৫ খেলায় পূর্ণ ৫ পয়েন্ট নিয়ে ভারতের রাহুল শ্রীবাস্তব ও ইউক্রেনের ফিদে মাস্টার মেটভিসেন ভিক্টরের সাথে মিলিতভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন।
পঞ্চম রাউন্ডের খেলায় ফাহাদ ভারতের আরিয়ান রঞ্জনকে পরাজিত করেন। ১৩টি দেশের ১১১জন অনুর্ধ্ব-১৪ বছর বয়সী দাবা খেলোয়াড় এ ইভেন্টে অংশগ্রহণ করছেন।