চট্টগ্রামে সাড়ে ২২ হাজার ইয়াবাসহ গ্রেফতার দুই

চট্টগ্রামের পতেঙ্গা এলাকা থেকে প্রায় সাড়ে ২২ হাজার ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো-উপ অঞ্চলের সদস্যরা।
 
শনিবার বিকালে নগরীর পতেঙ্গা ১৫ নম্বর ঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার আব্দুস শুক্কুর (৪৪) ও নাহারুন বেগম (২৮) কক্সবাজরের টেকনাফ উপজেলার নোয়াখালী পাড়ার বাসিন্দা। তারা নিজেদের চাচাত ভাই-বোন বলে পরিচয় দিয়েছেন। শুক্কর টেকনাফ নোয়াখালী পাড়ার কবির আহমেদের ছেলে ও নাহারুন ছবির আহামদের মেয়ে।
 
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো-উপ অঞ্চলের উপ-পরিচালক আসলাম জানান, বিকালে গোপন সংবাদের ভিত্তিতে পতেঙ্গা ১৫ নম্বর ঘাট থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২২ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।