২০১৬ সালে কুষ্টিয়ার মিরপুর উপজেলায় আউশ আবাদ হয়েছে ৩ হাজার ৬০০ হেক্টর জমিতে। আউশ আবাদ সম্প্রসারণ করতে সরকার মিরপুর উপজেলায় ২ হাজার ৯০ জন কৃষকের মাঝে উপসী আউশ ধানের উপশী জাত (বিআর ২৬, ব্রিধান৪২, ব্রিধান৪৩, ব্রিধান৪৮) ও ৪০ জন কৃষকের মাঝে নেরিকা মিউটেন্ট জাতের বীজ ও সার সরবরাহ করেছে।
আউশ চাষে উৎসাহিত করতে অত্র উপজেলায় প্রতি আউশ চাষীকে বিনামূল্যে ৫ কেজি করে ধানের বীজ, ইউরিয়া সার ২০ কেজী, ডিএপি সার ১০ কেজী, এমওপি সার ১০ কেজি ও সেচ খরচ বাবদ ৪০০ টাকা প্রদান করা হয়েছে। নেরিকা চাষীদের সেচ খরচের সঙ্গে আগাছা ব্যবস্থাপনা বাবদ অতিরিক্ত ৪০০ টাকা প্রদান করা হয়। চিথলিয়া ব্লকের নেরিকা ধান চাষী মহিউদ্দীন, আলম আলী ও মোস্তফা ও মিরপুর ব্লকের আউশ চাষী আজিবর ও আশরাফুল ইসলাম জানান, তারা উপকরণ সহায়তা পেয়ে উপকৃত হয়েছেন এবং ভবিষ্যতে আউশের আবাদ সম্প্রসারণ ঘটাবেন।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রমেশ চন্দ্র ঘোষ জানান, অত্র উপজেলায় আউশ প্রণোদনা শতভাগ বাস্তবায়িত হয়েছে এবং ব্লক পর্যায়ে নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে আউশ চাষীদের কারিগরি সহায়তা দেওয়া হচ্ছে তবে গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্প নির্ভর আউশ চাষীরা চারা রোপনের সময় চাহিদা মাফিক পানি না পাওয়াতে পূর্বের বছরের তুলনায় আউশ আবাদ কিছুটা কমতে পারে।