নিজেদের প্রথম সন্তানের জন্য অপেক্ষা করছেন বলিউড তারকা কারিনা কাপুর খান ও তার স্বামী সাইফ আলি খান। এটা এখন সবার জানা আগামী ডিসেম্বরে সন্তানের মুখ দেখতে যাচ্ছেন তারা। শোনা যাচ্ছে, মুম্বাইয়ে নয় লন্ডনে সন্তান জন্ম দেবেন কারিনা।
প্রতিবেদনে বলা হয়েছে, পাপ্পারাজিদের চোখ থেকে বাঁচতে মুম্বাইয়ের বদলে লন্ডনে সন্তানের জন্ম দিতে চাচ্ছেন সাইফ-কারিনা দম্পতি। সম্প্রতি কারিনা বেবিবাম্পের ছবি তোলার জন্য সাংবাদিকদের হিড়িক দেখে বেশ অপ্রস্তুত হয়ে পড়েছিলেন তারা। এরপরই এই সিদ্ধান্ত নিলেন তারা।
লন্ডনে বেশ কিছুদিন সময় কাটিয়ে এসেছেন কারিনার শাশুড়ি শর্মিলা ঠাকুর। তিনিই সাইফ-কারিনাকে পরামর্শ দিয়েছেন লন্ডনে যাওয়ার জন্য। কেননা, তাদের জন্য জায়গাটি ‘ কম চাপমুক্ত’ হবে। খবর: টাইমস অব ইন্ডিয়া।