ভাঙ্গায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

 
ফরিদপুরের ভাঙ্গায় গৃহবধূ রহিমা বেগমের (২৫) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে পাতরাইল গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি উপজেলার আজিমনগর ইউনিয়নের পাতরাইল দীঘিরপাড় গ্রামের ইজিবাইক চালক কেরামত মিনার স্ত্রী। 
 
থানার উপ-পরিদর্শক আশিকুজ্জামান জানায়, সম্প্রতি প্রেম ঘটিত কারণে বিবাহ বন্ধনে আবদ্ধ দম্পতির মধ্যে পারিবারিক কলহ ছিল। ঘটনার দিন সকালে সবার অজান্তে গৃহবধূর ঝুলন্ত লাশ ঘরের আড়ার সঙ্গে ঝুলতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে ভাঙ্গা থানায় একটি ইউডি মামলা হয়েছে।