ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে উপজেলার প্রতিপক্ষের লাঠির আঘাতে আবু হাতের কালুর (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার বিকালে এই ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, উপজেলার একান্নপুর গ্রামের মৃত মশির উদ্দীনের ছেলে আবু তাহের ও তার ভাইয়ের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। সেই বিরোধ নিষ্পত্তি করতে শনিবার স্থানীয় মেম্বার নুরুজ্জামালের নেতৃত্বে বাগানবাড়ি হাটে দুই পক্ষকে নিয়ে সালিশ বৈঠক বসে। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হলে প্রতিপক্ষের লাঠির আঘাতে আবু তাহের কালু গুরুতর আহত হয়। তাকে পীরগঞ্জ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
পীরগঞ্জ থানার ওসি কেএম শওকত হোসেন জানান, এই ঘটনায় নিহতে ছেলে এন্তাজুল হক বাদী হয়ে ১২ জনের বিরুদ্ধে মামলা করে। পুলিশ রাতে এজাহাভুক্ত আসামি তহমিনাকে গ্রেফতার করে করে জেল হাজতে পাঠিয়েছে।