কেন্দ্রীয় লাইব্রেরিতে ডিসকাশন রুম বৃদ্ধির দাবি রাবি শিক্ষার্থীদের

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে ডিসকাশন রুম বৃদ্ধির দাবিতে আন্দোলন করেছে শিক্ষার্থীরা। রবিবার সকালে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে ডিসকাশন কক্ষ বৃদ্ধির দাবিতে আন্দোলন করেন তারা। 
 
 
পরে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার অধ্যাপক মু. এন্তাজুল হকের আশ্বাসে শিক্ষার্থীরা আন্দোলন বন্ধ করেন। শিক্ষার্থীরা জানান, লাইব্রেরির রিডিং রুমে বই নিয়ে ঢুকতে না দেয়ায় লাইব্রেরি সব সময় ফাঁকা থাকে। কিন্তু ডিসকাশন রুমে বই নিয়ে ঢুকতে পারায় সকলে এখানে এসে ভিড় করে।
 
ডিসকাশন রুমে মাত্র ৬২টি সিট, কিন্তু সিট দখলের জন্য প্রতিদিন ভোর সাড়ে ৬ টায় প্রায় দুই’শ শিক্ষার্থী লাইনে দাঁড়িয়ে থাকে। এতে করে সিট না পাওয়া শিক্ষার্থীদের বাধ্য হয়েই ফিরে যেতে হয়। লাইব্রেরিতে ডিসকাশন রুম বৃদ্ধির দাবি জানান তারা।
 
IMG0
 
বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার অধ্যাপক মু. এন্তাজুল হক বলেন, সাময়িকভাবে আমি তাদেরকে শিফটের মাধ্যমে দুই গ্রুপে আলাদা হয়ে পড়ার পরামর্শ দিয়েছি। আলোচনা সাপেক্ষে শিক্ষার্থীদের সমস্যার সমাধানের চেষ্টা করা হবে।